নোয়াখালীর হাতিয়ায় আজ ২৩/৬/২০২২বৃহস্পতিবার সকল ১০টায় হাতিয়ার এমপি আয়েশা ফেরদৌসের বাসভবনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেপায়েতউল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান , উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আকরাম হোসেন রুমি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন বাবলু, পৌরমেয়র কে,এম, ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়া (১১)ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এই ছাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের আগত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা কালে বক্তারা বর্তমান সরকার উন্নয়নমূলক গৌরব, ঐতিহ্য সংগ্রাম, সাফল্যের বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসায় ভাসলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট