1. multicare.net@gmail.com : bknews :
March 1, 2026, 6:43 am
শিরোনাম:
কামরাঙ্গীচরে ১৩ দিন ধরে ৩০ টি স্টিট লাইট অকেজো, সিটি কর্পোরেশনের নেই কোন উদ্যোগ, বাড়ছে চুরি ও ছিনতাই  ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে আটকা জালিয়াতি চক্রের পান্ডারা রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার রমজান মাসে যানজট মুক্ত করতে রাস্তায় উস্তি থানার পদস্থ কর্মকর্তারা ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার কালিহাতী বাসস্ট্যান্ড চাঁদাবাজ ও দখলমুক্তে ওসি জে ও এম তৌফিক আজমের কার্যকর উদ্যোগ সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার দাবি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূজা পরিষদের সম্মেলন সফল করতে লতায় মতবিনিময়

ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: Wednesday, February 25, 2026,
  • 63 বার পড়া হয়েছে

বরকত উল্লাহঃ

ময়মনসিংহের ভালুকায় কর্মরত প্রথম সারির টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে গঠন করা হয়েছে ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন–এর আহ্বায়ক কমিটি। উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি সাংবাদিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

কমিটিতে মোহনা টেলিভিশনের প্রতিনিধি শাহজাহান সেলিমকে আহ্বায়ক এবং নাগরিক টেলিভিশনের প্রতিনিধি বরকত উল্যাহকে সদস্য সচিব করে ৫ সদস্যের মূল নেতৃত্ব ও ১২ জন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন, যার মধ্যে রয়েছে গ্লোবাল টেলিভিশন, আর টিভি, এশিয়ান টিভি, মাই টিভি, বাংলা টিভি, চ্যানেল এস,বৈশাখী টিভি,গ্রীণ টিভি সহ বিভিন্ন জাতীয় ও আইপি টেলিভিশনের প্রতিনিধিরা।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জানান, সংগঠনের মূল উদ্দেশ্য হলো ভালুকায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা।

এদিকে, সংগঠনটির আত্মপ্রকাশে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং এটি ভালুকার সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেড। 
Theme Customized BY LatestNews