ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর আওতাধীন কামরাঙ্গীচর ৫৭ নং ওয়ার্ড এর প্রধান সড়কের প্রায় ৩০ টি ল্যামপোস্ট বা স্টিট লাইট অকেজো হয়ে রয়েছে।

সরে জমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নির্বাচনের পরের দিন গত ১৩ ফেব্রুয়ারী থেকে কামরাঙ্গীরচরের ফাঁড়ি গলির মাথায় সংযোগ সড়ক (মুনমুন হোটেল) সামনে থেকে পাকাপুল বরিসুর ঘাট সংযোগ সড়কের মাথায় প্রধান সড়ক পর্যন্ত ল্যামপোস্টগুলো অকেজো হয়ে পড়েছে। রাতে প্রধান সড়কে আলো না থাকায় বাড়ছে ছিনতাই ও চুরি ঘটনা।

ল্যামপোস্ট
সড়কে আলো না থাকায় পথচারী চলাচলেও বেগ পেতে হচ্ছে। দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা ল্যামপোস্ট বা স্টিট লাইটগুলোর কোন তদারকিতে সিটি কর্পোরেশনের কাউকে পাওয়া যায়নি।

অকেজো ল্যামপোস্ট
এ বিষয়ে এলাকার স্থানীয় নৈশ প্রহরী নুর ইসলাম বলেন, আমি রাতে এলাকা পাহারা দেই কিন্তু ল্যামপোস্টের আলো না থাকায় এলাকায় ঘটছে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা।
এ টা নিয়ে সিটি কর্পোরেশনের কোন নজরদারি নেই।
এ বিষয়ে এলাকার স্থানীয় সাইফুল ইসলাম ও পলাশ বলেন, রাতে সড়কে আলো না থাকায় বিভিন্ন ধরণের অপরাধমুলক কাজ সংগঠিত হচ্ছে।
আমরা রাতে চলাচলের সময় নানা সমস্যা সম্মুখীন হচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ল্যামপোস্টের লাইটগুলো দ্রুত মেরামত করে এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সাথে মুঠোফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করেও সম্ভব হয় নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট