মনোয়ার ইমাম, কলকাতাঃ
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের তল্লাশি অভিযান চালিয়ে বিদেশে চাকরি দেয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা একটি জালিয়াতি চক্র।
গত জানুয়ারি মাসে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানাতে একটি অভিযোগ পত্র জমা পড়ে যে একটি বেসরকারি সংস্থা বিদেশে চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে প্রায় তিন লাখ কুড়ি হাজার টাকা এবং ৪৫,টি পাসপোর্ট নিয়ে নেয়।
এবং দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে এবং তাদের বৈধ পাসপোর্ট না পেয়ে উস্তি থানাতে অভিযোগ করেন।এই কেসের তদন্ত শুরু করে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল ও তার পদস্থ কর্মকর্তারা।
এই ঘটনার পর বেসরকারি সংস্থার কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে গা ঢাকা দেয়।
এবং তাদের কে ব্ল্যাকমেল করতে থাকে। এবং তাদের পাসপোর্ট কে নিজেদের হেফাজতে রেখে হয়রানি করতে থাকে।
আজ আচমকা হানা দিয়ে এই বিদেশে চাকরি দেয়ার নাম করে টাকা পয়সা হাতানোর ব্যাক্তিদের ঠিকানায় পৌঁছে যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালিয়াতি চক্রের তিন সদস্য কে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ। এবং তাদের কাছ থেকে প্রায় ৪৫, টি পাসপোর্ট ও ৩৫,টি জাল বিদেশে ভ্রমণ ভিসা ও এবং তাদের ব্যাবহার করা গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী সন্দীপ গৌর আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ সুপার এবং উস্তি থানার দক্ষ পুলিশ অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল। ধৃত ব্যাক্তিদের ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
এই রকম জালিয়াতি চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রতিটি নাগরিকের সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী সন্দীপ গৌর আই পি এস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট