1. multicare.net@gmail.com : bknews :
March 1, 2026, 6:44 am
শিরোনাম:
কামরাঙ্গীচরে ১৩ দিন ধরে ৩০ টি স্টিট লাইট অকেজো, সিটি কর্পোরেশনের নেই কোন উদ্যোগ, বাড়ছে চুরি ও ছিনতাই  ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে আটকা জালিয়াতি চক্রের পান্ডারা রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার রমজান মাসে যানজট মুক্ত করতে রাস্তায় উস্তি থানার পদস্থ কর্মকর্তারা ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার কালিহাতী বাসস্ট্যান্ড চাঁদাবাজ ও দখলমুক্তে ওসি জে ও এম তৌফিক আজমের কার্যকর উদ্যোগ সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার দাবি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূজা পরিষদের সম্মেলন সফল করতে লতায় মতবিনিময়

নাগরিক‎ কবি শামসুর রাহমান-এর পাড়াতলী গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া

জাহিদুর রহমানঃ
  • প্রকাশিত: Tuesday, February 17, 2026,
  • 47 বার পড়া হয়েছে

জাহিদুর রহমান (শিবপুর) নরসিংদী:

রায়পুরা “মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে, আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে”  নাগরিক কবি শামসুর রাহমানের কবিতায় অমর হয়ে থাকা সেই পাড়াতলী গ্রাম আজও অবকাঠামোগত উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে।

কবিতায় যে গ্রাম ভালোবাসা ও নস্টালজিয়ার আবেগে চিত্রিত হয়েছে, বাস্তবে সেই জনপদ এখনো ভাঙাচোরা সড়ক আর অবহেলার বোঝা বইছে।

‎মেঘনা নদীবেষ্টিত নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা দীর্ঘদিন ধরেই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে নানা প্রতিশ্রুতি এলেও টেকসই উন্নয়নের ছোঁয়া মেলেনি।

‎প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানিকনগর–আজিজপুর সড়কটি এলাকাবাসীর একমাত্র ভরসা।

প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও সড়কটি এখন চলাচলের অনুপযোগী।

বিশেষ করে রোগী পরিবহন নিয়ে চরম ভোগান্তির কথা জানান স্থানীয়রা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

অনেক অভিভাবক জানান, বর্ষাকালে সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো সম্ভব হয় না।

‎বিপাকে পড়ছেন কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরাও। ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা।

‎পাড়াতলী ইউপি সদস্য মনির মিয়া বলেন, “হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন।

কিন্তু প্রতিদিনই সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের দাবি জানিয়ে আসছি।

দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

‎গ্রামবাসীরা নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও উপজেলা প্রশাসনের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

তাদের প্রত্যাশা, বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সড়কের বিষয়ে আমরা অবগত আছি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরের বরাদ্দ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

‎প্রায় ৬০ বছর ধরে উন্নয়নের আশায় অপেক্ষায় থাকা মানিকনগর ও আজিজপুর এলাকার বাসিন্দারা এবার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান।

কবিতায় অমর হয়ে থাকা পাড়াতলী গ্রাম যেন বাস্তবেও উন্নয়নের ছোঁয়া পায়- এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেড। 
Theme Customized BY LatestNews