সাঈদ শারজাবিন তুষারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়া) এ বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
১২৯টি ভোটকেন্দ্র এবং পোস্টাল ব্যালটের গণনা শেষে প্রাপ্ত ফলাফলে:
– দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১,৩৭,৬৭৫ ভোট।
– ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১,৩৩,৯৯২ ভোট।
এতে আবু তালেব মন্ডলের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৩,৬৮৩ ভোট। এ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক আবু তালেব মন্ডলের এ জয়কে স্থানীয়রা দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ফসল বলে মনে করছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট