সাইদ শারজাবিন তুষার:
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন এক জামায়াত কর্মী।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার চন্দাই ইউনিয়নের দাস গ্রামে মিজান সরকার নামের ওই কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে মিজান সরকার এলাকায় নিজের রাজনৈতিক দলের সপক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছিলেন।
অভিযোগ উঠেছে, তার এই প্রচারণামূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী তার ওপর চড়াও হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে হাবিবুর রহমান এবং তার সহোদর সাইদুল, জহির ও তরিকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিজান সরকারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা দ্রুত বের হতে পারলেও ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মিজান সরকার দাবি করেন, “নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এবং ভোট চাওয়ার কারণেই পরিকল্পিতভাবে আমার বাড়িতে এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট