1. multicare.net@gmail.com : bknews :
March 1, 2026, 6:43 am
শিরোনাম:
কামরাঙ্গীচরে ১৩ দিন ধরে ৩০ টি স্টিট লাইট অকেজো, সিটি কর্পোরেশনের নেই কোন উদ্যোগ, বাড়ছে চুরি ও ছিনতাই  ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে আটকা জালিয়াতি চক্রের পান্ডারা রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার রমজান মাসে যানজট মুক্ত করতে রাস্তায় উস্তি থানার পদস্থ কর্মকর্তারা ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার কালিহাতী বাসস্ট্যান্ড চাঁদাবাজ ও দখলমুক্তে ওসি জে ও এম তৌফিক আজমের কার্যকর উদ্যোগ সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার দাবি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূজা পরিষদের সম্মেলন সফল করতে লতায় মতবিনিময়

বড়াইগ্রামে নির্বাচনী অফিসে খিচুড়ি ভোজ: আচরণবিধি লঙ্ঘনে যুবদল নেতাকে জরিমানা

শারজাবিন তুষার, নাটোরঃ
  • প্রকাশিত: Friday, January 30, 2026,
  • 62 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,নাটোর:

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের নির্বাচনী অফিস উদ্বোধনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে আটটার দিকে বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের সৈয়দ মোড়ে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধনকালে ভোটার ও কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সেখানে অভিযান পরিচালনা করেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণায় খাবার পরিবেশন নিষিদ্ধ হওয়ায় প্রার্থীর পক্ষে উপস্থিত যুবদল নেতা সোহেল রানাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে রান্না করা দুই ডেকচি খিচুড়ি জব্দ করে তা স্থানীয় একটি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে জরিমানার খবর ছড়িয়ে পড়লে এবং এই তথ্যের পেছনে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজাপুর সৈয়দ মোড়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেড। 
Theme Customized BY LatestNews