পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে প্রার্থী ফরিদ আহমদ চৌধুরীর সমর্থনে গতকাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার প্রধান অতিথির
বক্তব্যে বলেন, , কোন ষড়যন্ত্র অপপ্রচার করে লাভ হবে না এরশাদ – জিএম কাদের সৈনিক নির্বাচনী মাঠে শেষ লড়াই চালিয়ে যাবে, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা একদিন রাজনৈতিক দেউলিয়া হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন পটিয়ায় সন্রাসী, চাঁদাবাজী, মাদক, ভুমি দখল- বেদখল হচ্ছে, পটিয়ার জনগণ শান্তিতে নেই, ব্যাংকারদের চাকরি খেয়েছে একটা চক্র, বৈষম্য হচ্ছে দেশে।
সুখে শান্তিতে বসবাসের জন্য এবং আধুনিক মানসম্মত পটিয়া গড়ে তুলতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করার আহবান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী খোরশেদ আলম, সভাপতিত্বে
সদস্য সচিব ডাক্তার খোরশেদ আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, মোস্তাক আহমদ, ফয়জুল কবির চৌধুরী টিটু, পটিয়া পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, ,নুরুল ইসলাম, নেজাম সওদাগর, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, ইকবাল মেম্বার,রঞ্জিত ভট্টাচার্য কালু তাপস বড়ুয়া,রাজিব চৌধুরী রাজু, মিলন মেম্বার, নুরচ্ছফা সওদাগর,নুরুল ইসলাম গান্ধী, জালাল, ফজল, ইউসুফ আলী, বিকাশ মিএ, কুশ মিএ, রতন শীল, সিরাজ,রমজান, প্রান্ত, জালাল, ফজল,মঞ্জু, মোরশেদ, আবুল কাসেম, রুবেল
প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট