সাঈদ শারজাবিন তুষারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম গোপালপুর ইউনিয়ন নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম থানা আমীর মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং গোপালপুর ইউনিয়ন আমীর মোসাদ্দেক হোসেন, ইউনিয়ন সেক্রেটারি কুতুবুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট